জনসংযোগ এবং কৌশলগত যোগাযোগবিষয়ক প্রতিষ্ঠান মাস্টহেড পিআর-এর নতুন চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার (সিএসজিও) হিসেবে দায়িত্ব নিয়েছেন আশিক ইকবাল। নতুন এ পদ সামলানোর পাশাপাশি তিনি টপ অব মাইন্ড (টম) গ্রুপের ব্যবসায়িক উন্নয়ন ও কৌশলগত নানা পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
কৌশলগত পরিকল্পনা ও প্রবৃদ্ধির কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব বৃদ্ধি এবং সমন্বিত যোগাযোগসেবা জোরদার করাই হবে তাঁর প্রধান কাজ। দীর্ঘ দুই দশকের কর্মজীবনে তিনি মেটলাইফ, পুবলিসিস মিডিয়া (স্টারকম ওয়ার্ল্ডওয়াইড), স্যামসাং ইলেকট্রনিকস, বাংলালিংক (ভিওন), এআইএস ও সিন্দাবাদ ডটকমের মতো খ্যাতনামা দেশি-বিদেশি প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন।
আশিক ইকবালের মার্কেটিং কমিউনিকেশনস, জনসংযোগ, বিটিএল কমিউনিকেশনস, ডিজিটাল রূপান্তর, এআই প্রযুক্তি ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে দীর্ঘ অভিজ্ঞতার রেকর্ড রয়েছে। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে সুইডেনের এলএনইউ থেকে বিপণন বিষয়ে তিনি দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আকাশ নিউজ ডেস্ক 














