ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীর মহাসড়কে নৌকা

অাকাশ জাতীয় ডেস্ক:

টানা বর্ষণে রাজধানী ঢাকার বেশিরভাগ সড়কই এখন পানির নীচে। ফলে বিপাকে বিপাকে পড়েছে রাজধানীবাসী। এদিন রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে দেখা গেল অন্যরকম দৃশ্য। সেখানে দেখা যায় অফিসগামীদের পারাপারে সহায়তা করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

জাহাজে যেসব লাইফবোট ব্যবহার করা হয় তেমন দুইটি নৌকায় করে সাধারণ মানুষকে জলমগ্ন এলাকা পারাপারে সহায়তা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

লাইফবোটগুলোতে একবারে চার-পাঁচজন মানুষ উঠছেন। আর ফায়ার সার্ভিসের সদস্যরা রশি দিয়ে সেই বোট টেনে নিয়ে তাদের জলমগ্ন এলাকা পারাপারের ব্যবস্থা করছেন। সেটাও কোনো টাকা ছাড়াই।

ফায়ার সার্ভিসের স্কোয়াড্রন লিডার ফারুক আহমেদ জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে মানুষ ভোগান্তিতে পড়েছেন। বৃদ্ধ, নারী ও শিশুরাই বেশি কষ্ট পাচ্ছেন। তাই তাদের সহায়তায় ফায়ার সার্ভিস এই উদ্যোগ নিয়েছে। ফারুক আহমেদ জানান, আজ মতিঝিলের দুইটি এলাকায় এই ধরনের সেবা দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীর মহাসড়কে নৌকা

আপডেট সময় ০৮:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭