ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল কারখানা বানাচ্ছে হোন্ডা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্ববিখ্যাত জাপানিজ অটোমোবাইল প্রতিষ্ঠান ‘হোন্ডা’ নভেম্বর থেকে ঢাকার পাশে মুন্সিগঞ্জে নতুন কারখানা তৈরী করতে যাচ্ছে। এ কারখানায় শুধু মোটরসাইকেল উৎপাদন ও অ্যাসেম্বল করা হবে। এজন্য প্রতিষ্ঠানটি মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্যাক্তিগত মালিকানাধীন আবদুল মোমেন ইকোনমিক জোনে জায়গা নির্বাচন করেছে এবং নভেম্বর থেকেই যাতে নির্মান কাজ শুরু হতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিন্তু এ কারখানার পেছনে কী পরিমাণ অর্থ খরচ করা হচ্ছে, তা জানায়নি প্রতিষ্ঠানটি। তবে কারখানা নির্মানের জন্য তারা ইকোনমকি জোনে ২৫ একর জায়গা নিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) এক্সিকিউটিভ চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, দেশের ইকোনমিক জোনগুলোর মধ্যে এটি তাদের মধ্যে অন্যতম বৃহৎ একটি বিনিয়োগ।

নভেম্বরের ৫ তারিখ থেকে কারখানার নির্মান কাজ শুরু হবে বলে আশা করছে হোন্ডা।

বর্তমানে গাজীপুরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন(বিএসইসি)র সাথে যৌথভাবে একটি অ্যাসেম্বলিং কারখানা আছে হোন্ডার।

জাপান সরকারকে দেওয়া বাংলাদেশ সরকারের এক প্রতিশ্রুতি অনুসারে জাপানি বিনিয়োগকারীদের জন্য আলাদা ইকোনমকি জোন প্রতিষ্ঠার জন্য কাজ করছে বেজা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল কারখানা বানাচ্ছে হোন্ডা

আপডেট সময় ০২:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭