ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, প্রকম্পিত রাজধানী

ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। বৃহস্পতিবার ৮ অক্টোবর হুতিদের এই দাবির পরপরই রিয়াদের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। তবে সৌদি কর্তৃপক্ষ হুতিদের এই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি এবং এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দ পাওয়ার পর নিরাপত্তার খাতিরে কূটনীতিকদের নিজ নিজ দূতাবাসে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক স্কুলগুলোতেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) হুতিদের এ দাবির মধ্যেই রিয়াদজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর মাত্র একদিন আগে কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছিলেন। একই দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা বিমানবন্দরে আরেকটি পৃথক হামলায় ২৮ জন আহত এবং দুজন নিহত হন। নিহতদের একজন মরক্কোর ও অন্যজন আলজেরিয়ার নাগরিক। টানা দ্বিতীয় দিনের মতো এই হামলার ঘটনায় কিং খালিদ ও আবহা বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানিয়েছেন, রিয়াদের উত্তরাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের হামলা চালানোর একটি প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে বলেও তিনি দাবি করেন। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের তেল স্থাপনা, সামরিক অবকাঠামো ও বিমানবন্দরগুলো লক্ষ্য করে হুতিদের হামলার প্রবণতা বেড়েছে। অন্যদিকে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর উপকূল ও বাব আল-মান্দেব প্রণালি পুনর্দখলে সৌদি জোট বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।

গুরুত্বপূর্ণ এই বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়। ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বিশ্লেষণ অনুযায়ী, সৌদি আরবের অর্থনীতিতে আঘাত হানতে ও দেশটিকে চাপে ফেলতে হুতিরা নিয়মিত তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনের সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করায় গত জুলাই মাস থেকে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েমেন একটি প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মায়েদের জন্য শুটিংয়ে ‘বাড়তি যত্ন’: শ্রিয়া সরণ

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের, প্রকম্পিত রাজধানী

আপডেট সময় ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬