দায়িত্ব গ্রহণের পর তৃতীয় বিদেশ সফর হিসেবে জাপানকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারেন। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি গণমাধ্যমের কাছে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসের শেষভাগে এই সফর অনুষ্ঠিত হবে, তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলি।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি তারেক রহমানের জাপানে প্রথম সরকারি সফর হতে যাচ্ছে। এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেছেন এবং গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। জাপান সফরের বিষয়ে আলোচনার ভিত্তি তৈরি হয়েছিল গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত সপ্তম পররাষ্ট্র দফতর পরামর্শ সভায়। ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণবার্তা পৌঁছে দিয়েছিলেন। সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
আমন্ত্রণের আনুষ্ঠানিক জবাব হিসেবে বাংলাদেশও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে। উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল।
অন্যদিকে, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের বর্তমান টানাপোড়েনের কারণে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি এখনো কোনো চূড়ান্ত রূপ পায়নি। এদিকে ভারত শুরু থেকেই তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে আসছে।
আকাশ নিউজ ডেস্ক 








