কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানে মোট ৪১৫ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন বিভিন্ন আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে এই অভিযান চালানো হয়েছে।
এর আগে গত বুধবার ও শনিবার রাতের পৃথক অভিযানে কুমিল্লায় ৮৭৮ জনকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ৫৯৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয় এবং বাকি ২৮১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 














