ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পুরস্কার পেলেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি। জাসপ্রিত বুমরাহ চোটের কারণে ছিটকে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথমবারের মতো ভারতের জাতীয় দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী এই ডানহাতি ফাস্ট বোলার। এর মধ্য দিয়ে জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট দলে জায়গা পাওয়া প্রথম ক্রিকেটারও হয়ে গেলেন তিনি।

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পান বুমরাহ। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। হাঁটুর নতুন ফোলাভাবের কারণে তাকে শ্রীলঙ্কা সফর থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স ও মেডিকেল বিভাগ।

আকিব নবির এই ডাক জম্মু-কাশ্মীরের ক্রিকেটের জন্য একটি বড় মাইলফলক। পারভেজ রাসুল ও উমরান মালিকের পর ভারতের আন্তর্জাতিক দলে জায়গা পাওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। তবে টেস্ট ক্রিকেটে ভারতের জার্সি গায়ে তোলার সুযোগ পাওয়া প্রথম ক্রিকেটার হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যই জাতীয় দলের দরজা খুলে দিয়েছে আকিবের জন্য। গত দুই রঞ্জি ট্রফি মৌসুমে তিনি নিয়েছেন ১০৪টি উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার করেন ৬০টি উইকেট, যা জম্মু-কাশ্মীরকে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু রঞ্জিই নয়, সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নজরকাড়া বোলিং করেন তিনি। দুটি প্রথম শ্রেণির ম্যাচে ৬ উইকেট নিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেন এই পেসার।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৫ আগস্ট গলে। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট কলম্বোয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি

আপডেট সময় ০৪:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬