ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুকে হত্যার অভিযোগে মা আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২ বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের রাজমিস্ত্রি রিফাত সেকের সঙ্গে তিন বছর আগে কুমিল্লার রিমা আক্তারের বিয়ে হয়। রোববার সকাল ১০টায় শিশু আলিফাকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশে পাটের আঁশ ছাড়াতে যান তার দাদি সোনিয়া বেগম। এর মধ্যে আলিফের বাবা রিফাত সেক ঘরের ভেতর গিয়ে মেয়ে আলিফাকে নিঃশ্বাস না নিতে দেখে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফাকে মৃত ঘোষণা করেন।

এমন খবর ছড়িয়ে পড়লে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। নিহতের বাবা রিফাত সেক বলেন, আমার মেয়ে আলিফাকে আমার স্ত্রী রিমা আক্তার মেরে ফেলেছে নাকি আমার মেয়ে মারা গেছে ময়নাতদন্তের মাধ্যমে আমি জানতে চাই।

স্থানীয়রা বলেন, রিফাত ও রিমার দাম্পত্য জীবনে সবসময় ঝগড়া লেগেই থাকত। রিফাতের সঙ্গে মনোমালিন্য চলছিল রিমা আক্তারের।

আলিফার দাদি সোনিয়া বেগম বলেন, আমার নাতনিকে ছেলের বউ রিমা মেরে ফেলেছে।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে সিরাজদিখান থানায় আনা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশুকে হত্যার অভিযোগে মা আটক

আপডেট সময় ০৮:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬