ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল

এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের শুরু উত্তর কোরিয়া ম্যাচ দিয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

গ্রুপিং হয়েছিল আগেই, এবার প্রকাশ পেল সূচি। এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টের নারী বিভাগে বাংলাদেশকে প্রথমেই খেলতে হবে প্রতিযোগিতার তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়ার বিপক্ষে; আগামী ১৪ সেপ্টেম্বর।

‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং তিন দিন পর মিয়ানমারের বিপক্ষে খেলবে পিটার জেমস বাটলারের দল।

সবগুলো ম্যাচই বাংলাদেশ খেলবে ওসাকার নাগাই স্টেডিয়ামে।

বাংলাদেশ এর আগে একবারই এশিয়ান গেমসে অংশ নিয়েছিল। সেই অভিজ্ঞতা সুখকর ছিল না। ২০২২ সালে চীনের হাংজুতে হওয়া প্রতিযোগিতায় মেয়েরা গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল এক ড্র ও দুই হার নিয়ে।

সেবার জাপানের বিপক্ষে ৮-০ গোলের হার দিয়ে শুরু করা বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে হেরেছিল ৬-১ ব্যবধানে। নেপালের সঙ্গে শুরুতে এগিয়ে গিয়েও, শেষ পর্যন্ত ১-১ ড্র করেছিরেন সাবিনারা।

আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের শুরু উত্তর কোরিয়া ম্যাচ দিয়ে

আপডেট সময় ০৬:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬