ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান

আকাশ নিউজ ডেস্ক:

সূর্য নিয়ে এক বড় রহস্য বিজ্ঞানীদের দীর্ঘদিন ভাবিয়ে তুলছিল। আগের গবেষণায় সূর্যে ধারণার চেয়ে অনেক কম রুপা মিলেছিল। তবে নতুন গবেষণায় সেই রহস্যের জট খুলেছে। দেখা গেছে, সূর্যের ‘নিখোঁজ’ রুপা আসলে সেখানেই ছিল; শুধু আলোর আচরণের কারণে তা এতদিন বিজ্ঞানীদের চোখের আড়ালে লুকিয়ে ছিল।

স্পেস ডটকম অনুযায়ী, ‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ জার্নালে যুগান্তকারী এই আবিষ্কার প্রকাশিত হয়েছে। সূর্যের ভরের ৯৮.৫ শতাংশই হাইড্রোজেন ও হিলিয়াম। তবে রুপার মতো ভারী উপাদানের সামান্য উপস্থিতিও নক্ষত্র ও গ্যালাক্সির বিবর্তন বুঝতে সাহায্য করে। শক্তিশালী সুপারনোভা বিস্ফোরণের সময়ই মূলত এই রুপার সৃষ্টি হয়।

গবেষণার প্রধান লেখক ও বেলজিয়ামের লিজ ইউনিভার্সিটির পোস্টডক্টরাল গবেষক সেমা ক্যালিসকান জানান, মহাবিশ্বে রুপা কোথায় তৈরি হয় এবং মিল্কিওয়েতে কীভাবে ছড়িয়ে পড়ে, নক্ষত্রের আলো বিশ্লেষণ করে সেটিই বোঝার চেষ্টা চলছে। বিজ্ঞানীরা ভেবেছিলেন, ৪৬০ কোটি বছর আগের সিআই কনড্রাইট উল্কাপিণ্ড ও সূর্যের রুপার পরিমাণ একই হবে। কিন্তু আগের পর্যবেক্ষণে এর মাত্রা অনেক কম দেখা যেত।

রহস্য সমাধানে ক্যালিসকানের দল সুইডেনের লিনকোপিংয়ের টেট্রালিথ সুপারকম্পিউটারে রুপার পরমাণুর সিমুলেশন তৈরি করেন। তারা মডেলে ‘নন-ইকুইলিব্রিয়াম ইফেক্ট’ যুক্ত করেন, যা আলো শোষণের প্রক্রিয়াকে প্রভাবিত করে। এতে দেখা যায়, সূর্যে আগের হিসাবের চেয়ে ৫৫ শতাংশ বেশি রুপা রয়েছে। এটি উল্কাপিণ্ডের মাত্রার সাথে পুরোপুরি না মিললেও, বেশ কাছাকাছি। পদার্থবিজ্ঞানের প্রভাবের কারণেই এই রুপা এতদিন লুকিয়ে ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান

আপডেট সময় ০৮:৩০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬