ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

আকাশ জাতীয় ডেস্ক:

রোগীদের ভোগান্তি কমানো, অপেক্ষার সময় হ্রাস এবং সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির (এনআইবিপিএস) বহির্বিভাগে (ওপিডি) ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার।

উদ্বোধনের আগে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেন। পরে বহির্বিভাগের চিকিৎসাসেবার জন্য চালু হওয়া ই-টিকিটিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেবাগ্রহীতাদের সময় ও শ্রম সাশ্রয় এবং চিকিৎসাসেবা আরও কার্যকর করতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে নতুন করে ব্যক্তিগত তথ্য দিতে হবে না। একই সঙ্গে রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য এবং চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসকদের দ্রুত, নির্ভুল ও কার্যকর চিকিৎসাসেবা দিতে সহায়তা করবে।

হাসপাতাল সূত্র জানায়, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে আধুনিক ও জনবান্ধব এই ই-টিকিটিং সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, ই-টিকিটিং সিস্টেম চালুর মাধ্যমে রোগীদের সময়, শ্রম ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক এবং সেবাগ্রহীতাবান্ধব করে তুলতে এই ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

আপডেট সময় ১২:২০:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬