ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি সরকার কৃষকদের সারের বদলে গুলি দিয়েছিল: শিল্পমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি সরকার কৃষকদের সারের বদলে গুলি দিয়েছিল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের আগের সরকারের কাছে কৃষকরা সারের দাবি করেছিল। কিন্তু তারা সার তো দেয়নি, সারের বদলে কৃষককে গুলি খেতে হয়েছিল। সেই গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন কৃষক। সেই দলগুলো আবার ক্ষমতায় আসার জন্য এখন মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এ দেশের জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।

আজ শুক্রবার বিকেলে ঝালকাঠিতে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে আমির হোসেন আমু বলেন, ২০১৫ সালে নির্বাচন বানচাল করার জন্য বিএনপি-জামায়াত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল। সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল। পেট্রলবোমা মেরে তারা মানুষ হত্যা করেছে। সেই অবস্থার মধ্যেও শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের মধ্যে সার পৌঁছে দিয়েছে সরকার। ফলে কৃষিকাজে কোনো বিঘ্ন ঘটেনি।

নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান।

পরে শিল্পমন্ত্রী উপজেলার ৬২৪ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি সরকার কৃষকদের সারের বদলে গুলি দিয়েছিল: শিল্পমন্ত্রী

আপডেট সময় ১১:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭