ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ড থেকে লাফ দেন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। প্রায় সাড়ে তিন বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনকলে রিয়ার বিয়ে হয়। পরে আল আমিন দেশে এসে কিছুদিন অবস্থান করে আবার বিদেশে ফিরে যান। সন্তান না হওয়াকে কেন্দ্র করে রিয়া মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এক ভাই ও এক বোনের মধ্যে রিয়া ছিল বড়।

তিনি আরও জানান, রিয়ার শরীরে একটি জটিল রোগও দেখা দিয়েছিল। পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পর তিন দিন আগে তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

লতিফ মল্লিক বলেন, ভোরে পাশের রোগীর স্বজনরা আমাকে জানায়, আপনার মেয়ে লাফ দিতে যাচ্ছে। আমি দ্রুত এগিয়ে গেলেও তাকে আটকাতে পারিনি। সবার নিষেধ উপেক্ষা করে সে নিচে লাফ দেয়। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

আপডেট সময় ১১:৪০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬