ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোহাম্মদ জিল্লুর রহমান (৩০)। তাঁর বাড়ি সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরলের বেড়িবাঁধ এলাকায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।

সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার বলেন, ‘মাছের ঘের দখল নিয়ে স্থানীয় মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।’

জানতে চাইলে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ‘বাঁশখালীতে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর লাশ হাসপাতালে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় রাতে বাঁশখালীর এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত

আপডেট সময় ১২:১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬