ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

নেইমারকে সম্মান জানাতে বিদায়ী ম্যাচ আয়োজন করছে ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে সম্মান জানাতে জাতীয় দলের হয়ে একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের জন্য বিদায়ী ম্যাচ আয়োজনের সম্ভাবনা স্বীকার করেছে সিবিএফ। তবে তিনি এখনও সক্রিয় ফুটবলার হওয়ায় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে সান্তোসের সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন নেইমার।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আবেগঘন মুহূর্তে জাতীয় দল ছাড়ার ইঙ্গিত দেন নেইমার। পরে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলা এফসির বিপক্ষে ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।

নেইমার বলেন,‘ব্রাজিল জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি এবং এই জার্সির জন্য নিজের সবকিছু দিয়েছি। তবে এখন আর জাতীয় দলের হয়ে খেলতে চাই না।’

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচটিই ছিল ব্রাজিলের জার্সিতে নেইমারের শেষ উপস্থিতি। ওই ম্যাচে নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড, আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার।

জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট করেছেন নেইমার। ব্রাজিলের হয়ে তার বড় সাফল্যের মধ্যে রয়েছে ২০১৩ সালের কনফেডারেশনস কাপ জয়। এছাড়া ২০১৬ রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি।

চারটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা নেইমার বিশ্বকাপে করেছেন ৯ গোল। এর মাধ্যমে তিনি ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে তিনি কিংবদন্তি পেলের সমান ম্যাচ খেলার কীর্তিও গড়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

নেইমারকে সম্মান জানাতে বিদায়ী ম্যাচ আয়োজন করছে ব্রাজিল

আপডেট সময় ১১:৩০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬