ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরসরাইয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের মিরসরাইয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্ত্রী বিরুদ্ধে। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম সড়কের জোরারগঞ্জ থানাধীন মাঈন উদ্দিন পেট্রোল পাম্পের পশ্চিম পাশে মকবুল আলী মাঝির বাড়ির সামনে থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ওমর ফারুক (৩০)। সে হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের সুজাউল হকের পুত্র।

এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওমর ফারুকের স্ত্রী জেসমিন আক্তার সোনিয়া, শালী আবিদা সুলতানা ও স্ত্রীর প্রেমিক মো. রুবেলকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় নিহতের ছোট ভাই ইব্রাহীম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

নিহতের ছোট ভাই ইব্রাহীম জানায়, প্রায় এক বছর আগে তার ভাই ও ভাবীর মধ্যে ডিভোর্স হয়ে যায়। বৃহস্পতিবার রাতে তার ভাবী ফোনে বড় ভাই ওমর ফারুককে তাদের বাসায় যেতে বলে। যাওয়ার সময় ছেলের জন্য কিছু ফল ও মিষ্টি নিয়ে যেতে বলে। তার ভাই ভাবীর কথা মতো রাতে ফল ও মিষ্টি নিয়ে জোরারগঞ্জ থানাধীন চিনকির আস্তানা বাসায় যায়। রাতে ভাবী জেসমিন আক্তার সোনিয়া, শালি আবিদা সুলতানা ও ভাবীর প্রেমিক রুবেল গলা কেটে ওমর ফারুককে হত্যা করে বলে তিনি অভিযোগ করেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, শুক্রবার সকালে জোরারগঞ্জ থানাধীন মাঈন উদ্দিন পেট্রোল পাম্পের পাশে একটি বাড়ি সামনে থেকে ওমর ফারুকে লাশ উদ্ধার করে পুলিশ।

পরে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওমর ফারুকের স্ত্রী জেসমিন আক্তার,শালী আবিদা সুলতানা ও প্রেমিক রুবেলকে আটক করে। আটককৃতরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিরসরাইয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা

আপডেট সময় ১০:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭