ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও টিসিবির পণ্য কিনতে কলেজের পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন সাধারণ মানুষ। দুপুরের দিকে হঠাৎ কলেজের পুরোনো সীমানা প্রাচীর ধসে পড়লে অন্তত আটজন দেয়ালচাপা পড়েন।

স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক নাসিমা বেগম নামে এক নারীকে পঙ্গু হাসপাতালে এবং এক অজ্ঞাতপরিচয় পুরুষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, আহতদের মধ্যে একজন নারীর অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬

আপডেট সময় ০৫:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬