ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনা কোচকে ‘মিথ্যুক’ বললেন স্পেনের বিশ্বকাপজয়ী খেলোয়াড়

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্পেনের বিশ্বকাপ ফাইনাল জয়ের পর ঘটে যাওয়া এক ঝামেলার জন্য ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ আয়ালা। তবে তার এই ক্ষমা মেনে নিতে রাজি নন বার্সেলোনার মিডফিল্ডার দানি অলমো।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, অলমোর গলার কাছে হাত তুলেছিলেন আয়ালা। এই আর্জেন্টাইন খেলোয়াড় বুধবার এ নিয়ে ক্ষমা চেয়ে বলেন, ‘অলমো কিছু একটা বলেছিলেন, সেটারই একটা প্রতিক্রিয়া ছিল এটা।’

এর জবাবে অলমো পাল্টা কথা বলেছেন। কাতালান পত্রিকা দিয়ারি দে তেরাসাকে দেওয়া সাক্ষাৎকারে এই সপ্তাহান্তে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, ‘কেউ যদি ক্ষমা চাওয়ার পাশাপাশি এটাও বলে যে ঘুষিটা একটা মন্তব্যের প্রতিক্রিয়া ছিল, তাহলে বোঝা যায় সে আসলে ক্ষমাপ্রার্থী নয়, কারণ সে মিথ্যা বলছে। আমি তাকে কিছু বলিনি, তাই তার ক্ষমা চাওয়ার দরকার নেই।’

অলমো আরও বলেন, ‘আমাদের প্রকৃত পরিচয় ভুলের মধ্যে নয়, বরং বিনয়, সততা এবং মর্যাদার সঙ্গে সেই ভুল স্বীকার করার সাহসের মধ্যেই থাকে।’

তিনি বলেন, ‘যখন আমার সন্তানরা, আমার পরিবার এবং সব সমর্থক খেলা দেখেন, আমি চাই আমরা কীভাবে লড়েছি, কীভাবে জিতেছি, এবং সবচেয়ে বেশি আমাদের আচরণের জন্য তারা গর্বিত হন। কারণ ফুটবলের গুরুত্ব মানে হলো, আমরা খেলোয়াড়রা শিশু এবং নতুন প্রজন্মের কাছে একটা উদাহরণ। এর সঙ্গে বিশাল একটা দায়িত্বও জড়িত।’

বুধবার ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা চাওয়ার পাশাপাশি অলমোকে ঘুষি মারার অভিযোগও অস্বীকার করেন আয়ালা।

তিনি বলেন, ‘অবশ্যই আমি দুঃখিত। আমার অবস্থানের কথা চিন্তা করে, অন্য পক্ষের কাছ থেকে আসা কোনো অনুভূতি বা প্রতিক্রিয়াকে আমার মেজাজ বা কাজে প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের এখানেই একটা সীমারেখা টেনে বিষয়টা শেষ করা উচিত। এটা আসলে ঘুষির চেয়ে বেশি একটা ধাক্কার মতো ছিল, যেভাবে তারা এটাকে উপস্থাপন করছে সেভাবে ঘুষি ছিল না।’

তিনি বলেন, ‘অলমো কিছু একটা বলেছিলেন, সেটারই প্রতিক্রিয়া ছিল এটা, কিন্তু এর বেশি কিছু নয়। যদি তার সঙ্গে দেখা হয়, তাহলে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চাইব।’

গত ১৯ জুলাই ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার আচরণ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দলটি। দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যরা, বিশেষত লেয়ান্দ্রো পারেদেস, স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে সরাসরি হাতাহাতিতে জড়ান। এই ঘটনার তদন্তে একটি শৃঙ্খলা তদন্ত শুরু করেছে ফিফা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আর্জেন্টিনা কোচকে ‘মিথ্যুক’ বললেন স্পেনের বিশ্বকাপজয়ী খেলোয়াড়

আপডেট সময় ১২:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬