ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার বিয়ের আসরেও ‘ভাইকিং রো’তে মাতলেন হালান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড এবার শিরোনামে এসেছেন মাঠের পারফরম্যান্সের জন্য নয়, বরং ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমার বিয়ের অনুষ্ঠানে ব্যতিক্রমী উপস্থিতির কারণে। ড্রাম বাজিয়ে অতিথিদের সঙ্গে জনপ্রিয় ‘ভাইকিং রো’ উদ্‌যাপনের নেতৃত্ব দেন হাল্যান্ড, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ইতালির ফাসানো শহরে দীর্ঘদিনের সঙ্গী আলেসিয়া এলেফান্তেকে বিয়ে করেন দোনারুমা। তারকাখচিত এই আয়োজনে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, ইতালির কিংবদন্তি পাওলো মালদিনি, সান্দ্রো তোনালি ও নিকোলো বারেল্লাসহ ফুটবল বিশ্বের পরিচিত অনেক মুখ।

বিয়ের আসরের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে ওঠে হালান্ডের নেতৃত্বে ‘ভাইকিং রো’। ড্রামের তালে তালে অতিথিদের নিয়ে নরওয়ের সেই বিখ্যাত উদ্‌যাপন করেন তিনি, যা বিশ্বকাপের পর আবারও নতুন করে নজর কাড়ে।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ‘ভাইকিং রো’ নরওয়ের সমর্থকদের অন্যতম পরিচিত উদ্‌যাপনে পরিণত হয়। দলের প্রতিটি জয়েই গ্যালারিতে এই ছন্দময় উদ্‌যাপন দেখা যায়, পরে ফুটবলাররাও মাঠে সমর্থকদের সঙ্গে একই ভঙ্গিতে আনন্দ ভাগ করে নেন।

বিশ্বকাপ চলাকালে নিউইয়র্কের টাইমস স্কয়ারেও হাজারো সমর্থক একসঙ্গে ‘ভাইকিং রো’ করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। পরবর্তীতে ফিফাও এটিকে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় সমর্থক-সংস্কৃতি হিসেবে তুলে ধরে।

নরওয়ের ইতিহাস গড়া সেই বিশ্বকাপ অভিযানে ‘ভাইকিং রো’ আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। প্রথমবারের মতো দলটি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন হালান্ড। ঐতিহাসিক সেই জয়ের পর সতীর্থদের নিয়ে মাঠেই ‘ভাইকিং রো’ উদ্‌যাপন করেন তিনি।

বিশ্বকাপ শেষ হওয়ার পরও ‘ভাইকিং রো’র জনপ্রিয়তা কমেনি। এবার দোনারুমার বিয়ের অনুষ্ঠানে হাল্যান্ডের নেতৃত্বে সেই উদ্‌যাপন প্রমাণ করল, এটি এখন শুধু ফুটবল মাঠের নয়, নরওয়ের ক্রীড়া সংস্কৃতি ও জাতীয় পরিচয়েরও এক প্রতীক হয়ে উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার বিয়ের আসরেও ‘ভাইকিং রো’তে মাতলেন হালান্ড

আপডেট সময় ০৫:১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬