ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

আকাশ জাতীয় ডেস্ক:

সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন রঙ মিশানোর কেমিক্যালের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে লাগা আগুন সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।

কারখানার লোকজনের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, রঙ মিশানোর কেমিক্যালের একটি বড় কারখানায় আগুন লাগে। আশপাশের লোকজন আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের চার ফায়ার ফাইটারসহ পাঁচজন আহত হন।

আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান।

গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। কেমিক্যাল গুদামে আগুন লাগায় ঘন ঘন বিস্ফোরণে তাদের চারজন ফায়ার ফাইটার আহত হন। সবার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে কার্যক্রম শেষ করা হয়েছে। পরবর্তী তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

আপডেট সময় ১১:২০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬