আকাশ জাতীয় ডেস্ক:
আগামী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘সুফিবাদী সুন্নি মহাসমাবেশ’-এর আয়োজন করেছে সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরাম।
দেশব্যাপী আউলিয়া কেরামের মাজার ও খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের প্রতিবাদ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং জুয়া, মদ, গাঁজাসহ সব ধরনের মাদক ব্যবসা বন্ধের দাবিতে এই মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ তথ্য জানান সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ড. সৈয়দ ড. এমদাদ উদ্দিন নিজামপুরী, পীর সিরাজুল আমিন রেজভী, পীর আব্দুর রহমান আলকাদেরী, এডভোকেট এমদাদুল ইসলাম, ডা. এস এম সরওয়ার, এডভোকেট ইকবাল হাসান, কাজী জসিম উদ্দিন নুরী, তৌহিদুল ইসলাম চিশতি, মাওলানা ফখরুল ইসলাম বখশি, মোহাম্মদ মামুন প্রমুখ।
সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরাম আয়োজিত এ মহাসমাবেশ শনিবার সকাল ১০টায় শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















