ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক

আকাশ জাতীয় ডেস্ক:

প্রতিদিনের কিছু ভুল জীবনযাপন ও খাদ্যাভ্যাস ধীরে ধীরে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইন্টিগ্রেটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক।

শুক্রবার (১০ জুলাই) রংপুর শিল্পকলা একাডেমিতে আমেরিকান ওয়েলনেস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত বৈজ্ঞানিক স্বাস্থ্যসচেতনতামূলক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মজিবুল হক বলেন, বর্তমান বিশ্বে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, কিডনি রোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। আন্তর্জাতিক গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, অতিমাত্রায় প্রক্রিয়াজাত খাদ্য ক্যানসার, হৃদরোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যাসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। তাই চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তন সুস্থ থাকার অন্যতম প্রধান শর্ত।

তিনি বলেন, দেরিতে ঘুম থেকে ওঠা, অতিরিক্ত শর্করাযুক্ত সকালের নাশতা, সারাদিন বারবার খাওয়া, ফাস্টফুড গ্রহণ, পর্যাপ্ত পানি পান না করা, রাত জেগে থাকা এবং দীর্ঘদিন মানসিক চাপে থাকার মতো অভ্যাস শরীরের বিপাকীয় ভারসাম্য নষ্ট করে দীর্ঘমেয়াদে নানা রোগের ঝুঁকি সৃষ্টি করে।

খাদ্যাভ্যাস প্রসঙ্গে তিনি বলেন, সব ধরনের চর্বি ক্ষতিকর নয়। মাছ, বাদাম ও অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর চর্বি শরীরের জন্য উপকারী। একই সঙ্গে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্য, ট্রান্স ফ্যাট, ডুবো তেলে ভাজা খাবার, ফাস্টফুড ও শিল্পোৎপাদিত পরিশোধিত তেল এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

ডায়াবেটিস সম্পর্কে ড. মজিবুল হক বলেন, টাইপ-২ ডায়াবেটিস মূলত একটি মেটাবলিক ডিসঅর্ডার। শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, বরং সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, অন্ত্রের স্বাস্থ্য উন্নয়ন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এটি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম, যোগব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন, ধ্যান এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শে উপবাস স্বাস্থ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাত ১০টার মধ্যে ঘুমাতে যাওয়া এবং ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে মোবাইল ফোন, টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রনিক স্ক্রিন ব্যবহার বন্ধ রাখারও পরামর্শ দেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের উপমহাব্যবস্থাপক মোস্তাকার রহমান এবং রংপুর হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাওছার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমান।

বক্তারা বলেন, প্রতিরোধভিত্তিক চিকিৎসা, সঠিক স্বাস্থ্যজ্ঞান এবং স্বাস্থ্যকর জীবনধারার মাধ্যমে দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসচেতনতামূলক উদ্যোগ জনসাধারণকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

পরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ড. মজিবুল হক এবং ব্যক্তিকেন্দ্রিক, বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক

আপডেট সময় ১২:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬