ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের প্রলোভনে আখ খেতে নিয়ে গণধর্ষণের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী জেলার পুঠিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতে ওই কিশোরী বাদী হয়ে থানায় মামলা করলে বুধবার দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পশ্চিম জামিরা গ্রামের মাহাবুলের ছেলে রনি (২৬) ও আরমানের ছেলে আব্দুর রহিম (৪৫)। এদের মধ্যে আব্দুর রহিমকে মঙ্গলবার দিবাগত রাতে এবং বুধবার সকালে রনিকে গ্রেফতার করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। ধর্ষিত ওই কিশোরীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, পশ্চিম জামিরা গ্রামের মাহাবুলের ছেলে রনি মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে আখ খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ক্ষুদ্রজামিরা গ্রামের আব্দুর রহিম (৪৫) বিষয়টি দেখে ফেলে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সেও ধর্ষণ করে। এ ঘটনার পর মেয়েটি ওই রাতেই বাদী হয়ে দুইজনকে আসামি করে পুঠিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের গ্রেফতার করা হয়।

ওসি তদন্ত রাকিবুল হাসান জানান, জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী ওই কিশোরীকে পরীক্ষার জন্য রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের প্রলোভনে আখ খেতে নিয়ে গণধর্ষণের অভিযোগ

আপডেট সময় ১২:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭