ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্ত্রীর হাত-পা বেঁধে পুড়িয়ে মারার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় স্ত্রীর হাত-পা বেঁধে গায়ে অকটেন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অগ্নিদগ্ধ রুবিনা মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেও বুধাবার সকালে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে।

রুবিনার পিতা আবদুস সালাম বলেন, সোমবার রাত ১টায় রুবিনার শাশুড়ি ফোন দিয়ে জানায় তার মেয়ে নিজের গায়ে আগুন দিয়েছে। তারা তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার জামাই বা পরিবারের কেউ তাদের সাথে যায়নি।

তিনি আরো বলেন, মেয়ের হাত-পা বাঁধা ছিল। সে দাগও রয়েছে। মৃত্যুর আগে সে শাহবাগ থানা পুলিশের কাছে বলেছে, ঘুম থেকে তুলে জামাই সাজ্জাদ তাকে মারধর করেছে, এক পর্যায়ে গায়ে আগুন ধরিয়ে দেয়।

রুবিনার স্বামী সাজ্জাদ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের ১০ মাসের নুসরাত নামের একটি মেয়েও রয়েছে। এবিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর হাত-পা বেঁধে পুড়িয়ে মারার অভিযোগ

আপডেট সময় ১২:৪১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭