ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

আকাশ স্পোর্টস ডেস্ক :

শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, তবে স্বপ্ন দেখতে তো বাধা নেই। তাই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, আরেকটি চমক দেখিয়ে ইতিহাস গড়তে পারে আফ্রিকার ছোট্ট দেশটি।

এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে কেপ ভার্দে। অভিষেক আসরেই দলটি নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতোমধ্যে নজর কেড়েছে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর সৌদি আরবের সঙ্গেও সমতা রেখে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা।

অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে লিওনেল মেসির দল। তিন ম্যাচে দলের করা আট গোলের মধ্যে ছয়টিই এসেছে মেসির পা থেকে। ফলে কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট আলবিসেলেস্তেরাই।

তবে পরিসংখ্যানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না কেপ ভার্দের প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নেভেস বলেন, আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জিততেই মাঠে নামব। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে, কিন্তু জয়ের ক্ষুধা প্রবল থাকে, তখন অনেক কিছুই সম্ভব।

তিনি আরও বলেন, কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সবসময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে।

নেভেসের মতে, বিশ্বকাপে অংশ নেওয়ার মূল লক্ষ্যই ছিল সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করা।

তার ভাষায়, আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। সেই ভাগ্যই আমাদের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড় করিয়েছে। তাই আর্জেন্টিনা ও মেসির বিপক্ষেও আমরা একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের ইচ্ছা নিয়েই মাঠে নামব। আমাদের লক্ষ্য একটাই—পরের রাউন্ডে ওঠা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে কতটা লড়াই করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

আপডেট সময় ১২:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬