ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী

আকাশ স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ শুরুর আগে নিজের পরিসংখ্যানভিত্তিক মডেল দিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন জার্মান অর্থনীতিবিদ ও গণিতভিত্তিক বিশ্লেষক জোয়াকিম ক্লেমেন্ট। ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আগেভাগেই পূর্বাভাস দিয়ে আলোচনায় আসা ক্লেমেন্ট এবারও সাহসী কিছু পূর্বাভাস দিয়েছিলেন।

তবে বিশ্বকাপের নকআউট পর্বের একদিনেই তার দুটি বহুল আলোচিত পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে।

ক্লেমেন্টের মডেল বলেছিল, শেষ ৩২ এ জাপান ব্রাজিলকে হারিয়ে বড় অঘটন ঘটাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। পিছিয়ে পড়েও ২-১ গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। এই ম্যাচের পর ব্রাজিল তারকা নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লেমেন্টকে উদ্দেশ্য করে রসিকতা করে লেখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট, পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

এতেই শেষ নয়। ক্লেমেন্টের পুরো টুর্নামেন্টের পূর্বাভাসে নেদারল্যান্ডসকে বিশ্বচ্যাম্পিয়ন দেখানো হয়েছিল। তার মডেল অনুযায়ী, ডাচরা ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতবে।

কিন্তু সেই সম্ভাবনাও শেষ হয়ে যায় শেষ বত্রিশেই। মরক্কোর বিপক্ষে ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। তবে যোগ করা সময়ে ইসা দিয়োপ গোল করে ম্যাচ ১-১ সমতায় ফেরান। অতিরিক্ত সময়েও আর গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে মরক্কো, আর বিশ্বকাপ শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের।

ক্লেমেন্ট বরাবরই বলে এসেছেন, তার এই মডেল শতভাগ নির্ভুল নয়। জনসংখ্যা, অর্থনৈতিক সামর্থ্য, আবহাওয়া, ফুটবল সংস্কৃতি ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংসহ কয়েকটি সূচকের ভিত্তিতে তিনি সম্ভাবনা নির্ণয় করেন। এমনকি তিনি নিজেও সতর্ক করে দিয়েছিলেন, নকআউট পর্বে ভাগ্য ও অনিশ্চয়তার প্রভাব এত বেশি যে কোনো পূর্বাভাসকে নিশ্চিত ধরে নেওয়া উচিত নয়।

তবুও টানা তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করার কারণে ক্লেমেন্টের পূর্বাভাস এবারও ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। কিন্তু নকআউট পর্বের মাত্র একদিনেই ব্রাজিল ও নেদারল্যান্ডসকে নিয়ে করা তার সবচেয়ে আলোচিত দুটি পূর্বাভাসই ভুল প্রমাণিত হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

একদিনেই ভুল হলো ব্রাজিল-নেদারল্যান্ডসকে নিয়ে জার্মান গণিতবিদের ২ ভবিষ্যদ্বাণী

আপডেট সময় ১২:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬