ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাইজেরিয়ায় সোনাসহ বিরল ধাতুর বিশাল খনির সন্ধান

আকাশ নিউজ ডেস্ক: 

নাইজেরিয়ার খনি খাতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম এক যুগান্তকারী আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির কাডুনা রাজ্যে একটি বিশ্বমানের বহুমুখী ধাতব খনিজ অঞ্চলের সন্ধান মিলেছে। একই সঙ্গে রাজধানী আবুজারের কাছাকাছি একটি খনি এলাকায় আনুমানিক ৩৩ লাখ মেট্রিক টন লিথিয়াম মজুদের তথ্যও প্রকাশ্যে এসেছে।

আবুজায় অনুষ্ঠিত ‘আফ্রিকান ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনার্জি ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এ এই জোড়া ঘোষণা দেওয়া হয়। খনিজ সম্পদের এই বিশাল আবিষ্কার খনিজ তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে নাইজেরিয়ার অর্থনীতিকে বহুমুখী করার রাষ্ট্রীয় প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

নাইজেরিয়ার কঠিন খনিজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেলে আলাকে কাডুনার এই আবিষ্কারকে একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে অবিহিত করেছেন। তিনি জানান, পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি এবং উন্নত উৎপাদন শিল্পে ব্যবহৃত খনিজগুলোর বৈশ্বিক বাজারে এই আবিষ্কার নাইজেরিয়ার অবস্থানকে অনেক উঁচুতে নিয়ে যাবে।

নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সি দ্বারা যাচাইকৃত এই নতুন খনিজ অঞ্চলে প্লাটিনাম গ্রুপ মেটাল, সোনা, নিকেল, তামা, লিথিয়াম এবং বিরল ধাতুর মতো উচ্চ-মানের খনিজ উপাদান রয়েছে।

‘স্টেরন মাইনিং’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সির যৌথ প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। কাডুনার পাশাপাশি স্টেরন মাইনিং তাদের আবুজা খনি প্রকল্পেও প্রায় ৩৩ লাখ মেট্রিক টন লিথিয়াম রিজার্ভের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমান বিশ্বে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো, সেমিকন্ডাক্টর এবং প্রতিরক্ষা প্রযুক্তির জন্য লিথিয়াম, নিকেল ও প্লাটিনামের মতো খনিজগুলোর চাহিদা আকাশচুম্বী। বৈশ্বিক এই চাহিদার বাজারে নাইজেরিয়ার এই আবিষ্কার আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ব্যাপকভাবে আকর্ষণ করবে।

দীর্ঘদিন ধরে নাইজেরিয়ায় বিপুল পরিমাণ খনিজ সম্পদ অব্যাবহৃত অবস্থায় পড়ে থাকলেও দেশের জিডিপিতে এই খাতের অবদান অপরিশোধিত তেলের তুলনায় সবসময়ই ছিল নগণ্য। তবে কাডুনা ও আবুজারের এই নতুন খনিগুলো সফলভাবে খনন করা সম্ভব হলে, তা আফ্রিকার অন্যতম বৃহত্তম এই অর্থনীতির ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈশ্বিক জ্বালানি পরিবর্তনের এই সন্ধিক্ষণে নাইজেরিয়া এখন গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের একটি নতুন আন্তর্জাতিক হাব হয়ে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাইজেরিয়ায় সোনাসহ বিরল ধাতুর বিশাল খনির সন্ধান

আপডেট সময় ১০:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬