ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপে ‘এল’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। তবে এ ম্যাচে দলের অন্যতম ডিফেন্ডার রিস জেমসকে পাচ্ছে না হ্যারি কেইনরা। বোস্টনে ঘানার বিপেক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাদ পড়েছেন তিনি।

চেলসি অধিনায়ক গতকাল কানসাস সিটিতে অনুশীলন করেননি। ইংল্যান্ডের কোচ টমাস টুখেল রিস জেমসের ইনজুরির বিষয়ট নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ডিফেন্ডার দলের বাকি সদস্যদের সঙ্গে নিউইয়র্কে যাননি। জেমস পানামাসহ নকআউটের ম্যাচটিও খেলতে পারবেন না। টুখেল বলেন, আমরা বিষয়টিকে হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যা বা ছোটখাটো চোট হিসেবে দেখছি। গত দুই দিন তিনি অনুশীলন করতে পারেননি।

জেমস ইংল্যান্ডের পরবর্তী ম্যাচের জন্য ফিট হতে পারবেন কি না এমন প্রশ্নে টুখেল আরও বলেন, পরবর্তী ম্যাচ নিয়ে আমাদের আশা আছে। তবে সময়টা খুব কম।

গত ১৪ মার্চ নিউক্যাসলের বিপক্ষে চেলসির হয়ে খেলার সময় জেমস হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন। টুখেল তাকেই দলের প্রথম পছন্দের রাইট-ব্যাক হিসেবে বিবেচনা করেন এবং বিশ্বকাপে তার ওপরই ভরসা রাখার পরিকল্পনা ছিল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে (যেখানে ইংল্যান্ড ৪-২ গোলে জিতেছিল) এবং ঘানার বিপক্ষে ম্যাচে তিনি জেমসকে পুরো ৯০ মিনিট খেলিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

আপডেট সময় ০২:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬