ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মিশরকে হারিয়ে জাতিকে গর্বিত করতে চায় ইরান

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভিসা জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে প্রতিকূলতা সত্ত্বেও এবারের বিশ্বকাপে খেলতে এসছে ইরান।নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি ২-২ গোলে ড্র করা তারা। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে রুখে দেয় দলটি।

এমন পরিস্থিতিতে গ্রুপ ‘জি’ থেকে নকআউট নিশ্চিত করতে নিজেদের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামছে ইরান। এ ম্যাচে জয় নিশ্চিত করে বিশ্বের বুকে জাতিকে আবারও গর্বিত করতে চান বলে জানিয়েছেন আমির ঘালেনোই।আগামীকাল শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মিশরের বিপক্ষে ম্যাচের আগে মার্কিন কর্তৃপক্ষ ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন জানিয়েছে, শুক্রবারের ম্যাচের জন্য মেক্সিকোতে অবস্থিত তাদের বিশ্বকাপ ক্যাম্প থেকে দলের যাত্রার সময় কর্মকর্তারা ‘সমস্যা সৃষ্টি করেছিলেন’।

ঘালেনোই সাংবাদিকদের বলেন, আগের ম্যাচগুলোতে এই বিধিনিষেধ তাদের ওপর ‘শারীরিক প্রভাব’ ফেলেছিল। কিন্তু এখন ইরান দল ‘আরও ফিট এবং ভালো অবস্থানে’ রয়েছে। তিনি বলেন, ম্যাচের আগে আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাওয়াটা আমাদের অধিকার ছিল, যা আগের দুটি ম্যাচে আমাদের দেওয়া হয়নি।

মিশরের কোচ হোসাম হাসানের বক্তব্যের সুর মিলিয়ে ঘালেনোই বলেন, তার দল কেবল ম্যাচটি নিয়েই ভাবছে। আমরা ইতিবাচক মনোভাব নিয়ে খেলতে চাই। অন্য কোনো বিষয় নিয়ে আমরা ভাবব না। আমরা দেশের জন্য আনন্দ বয়ে আনতে চাই।

তিনি আরও বলেন, আমাদের পুরো মনোযোগ থাকবে আগামীকালের ম্যাচের ওপর, সেই ম্যাচে সফল হওয়ার ওপর; আর নিষিদ্ধ বা বিতর্কিত অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা কেবল ফুটবল নিয়েই কথা বলব। এটি কত সুন্দর একটি খেলা এবং কতটা উপভোগ্য হতে যাচ্ছে তা নিয়েই আলোচনা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

মিশরকে হারিয়ে জাতিকে গর্বিত করতে চায় ইরান

আপডেট সময় ০৪:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬