ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ: পর্তুগাল কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছে পর্তুগাল। তবে উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে ঘিরে কোনো অস্থিরতা নেই বলে জানিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ।

মঙ্গলবার হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, ‘আমরা এখন আরও ঐক্যবদ্ধ, আরও শক্তিশালী। বিশ্বকাপ খেলছি, তাই আলোচনা-সমালোচনা ও চাপ থাকবেই। এটা খেলারই অংশ। আমাদের পুরো মনোযোগ দলের ওপর।’

প্রথম ম্যাচে কঙ্গো ডিআরের সঙ্গে ১-১ গোলে ড্র করায় চাপে পড়ে যায় পর্তুগাল। বিশেষ করে ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে।

এর মধ্যে মিডফিল্ডার জোয়াও নেভেসের একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তিনি বলেছিলেন, ‘রোনালদোও দলের অন্য সবার মতো একজন খেলোয়াড়, যিনি দলকে সাহায্য করেন।’

প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে মন্তব্যটি ছড়িয়ে দেওয়া হলে অনেকে সেটিকে রোনালদোর প্রতি অসম্মান হিসেবে দেখেন। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ মার্তিনেজ, ‘দলের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই। আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ।’

রোনালদোর পক্ষেও জোরালো অবস্থান নিয়েছেন মার্তিনেজ। তার মতে, অভিজ্ঞ এই ফরোয়ার্ড এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

মার্তিনেজ বলেন,‘তিনি একজন উদাহরণস্বরূপ অধিনায়ক। অধিনায়ক হিসেবে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা তার অভিজ্ঞতারই প্রমাণ। তিনি দলকে সাহায্য করতে চান এবং তরুণদের জন্য অনুকরণীয় একজন খেলোয়াড়।’

বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচ গোল করা রোনালদো ২০২৫ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে আর গোল পাননি। তবুও তার অবদান শুধুমাত্র গোলের মধ্যে সীমাবদ্ধ নয় বলে মনে করেন কোচ।

মার্তিনেজ বলেন, ‘তার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করে দেয়। পরিসংখ্যানও তার পক্ষে কথা বলে। কীভাবে অনুশীলন করতে হয়, কীভাবে দ্রুত পুনরুদ্ধার করতে হয়—সে বিষয়ে তিনিই সবচেয়ে বড় উদাহরণ।’

অন্যদিকে, ফুলব্যাক জোয়াও ক্যানসেলো স্বীকার করেছেন যে প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি পর্তুগাল। তিনি বলেন ‘আমরা পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারিনি, যা আমাদের মতো দলের জন্য স্বাভাবিক নয়। আমাদের দলে বিশ্বের সেরা কয়েকজন খেলোয়াড় আছে, সেটি মাঠে প্রমাণ করতে হবে,’ বলেন ক্যানসেলো।

তিনি আরও বলেন, ‘উজবেকিস্তানের বিপক্ষে শুধু জয়ই গুরুত্বপূর্ণ। ভুল করার কোনো সুযোগ নেই।’

গ্রুপ ‘কে’-তে নকআউটের আশা জিইয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না পর্তুগাল। আর সেই লড়াইয়ে আবারও দলের প্রধান ভরসা হয়ে থাকবেন অভিজ্ঞ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ: পর্তুগাল কোচ

আপডেট সময় ০১:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬