ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্পেনকে চমকে দিতে চায় সৌদি আরব

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপে আবারও বড় চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে সৌদি আরব। স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষের তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন সৌদি আরব কোচ গিওর্গিওস দনিস।

আটলান্টায় বাংলাদেশ সময় রবিবার রাত ১০টায় স্পেনের মুখোমুখি হবে সৌদি আরব। শক্তিশালী ইউরোপীয় দলের বিপক্ষে মাঠে নামলেও আত্মবিশ্বাসী সৌদি শিবির, যারা এর আগে বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছিল। এছাড়া সর্বশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র করে ভালো ফর্মের ইঙ্গিত দিয়েছে দলটি।

স্পেনের আক্রমণভাগে ইয়ামাল ও উইলিয়ামসের উপস্থিতি ম্যাচের গতিপথ বদলে দিতে পারে বলে মনে করেন দনিস। তবে তাদের অনুপস্থিতিতে স্পেন ভিন্ন কৌশলে খেলে বলেও বিশ্লেষণ করেন তিনি।

সৌদি আরব কোচ বলেন,’ইয়ামাল ও উইলিয়ামস বেঞ্চে থাকলে স্পেন একই রকম থাকে না। যদিও তাদের বল দখল অনেক বেশি থাকে, তবে এই দুইজন না থাকলে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে চাপ তৈরি করার সক্ষমতা কমে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি বলছি না এটি স্পেনের দুর্বলতা, তবে এই দুই খেলোয়াড় না থাকলে তারা ভিন্ন কৌশলে খেলে। কেপ ভার্দের বিপক্ষে আমরা এটি পরিষ্কারভাবে দেখেছি।’

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, চোট কাটিয়ে ফেরা ইয়ামাল এখন ভালো অনুভব করছেন। তবে সৌদি আরবের বিপক্ষে তিনি পুরো ম্যাচ খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

তবে সৌদি কোচ স্পেনকে পূর্ণ শক্তির দল হিসেবেই দেখছেন এবং প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি নিজেদের পরিকল্পনায় অটল থাকার ওপর জোর দিয়েছেন।

সৌদি কোচ বলেন,’আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছি। এমন ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতাটা উপভোগ করা এবং প্রতিপক্ষকে সম্মান করা, তবে অতিরিক্ত নয়।’

তিনি আরও বলেন,’স্পেনের বিপক্ষে বলের নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন। আমাদের অবশ্যই সংগঠিত থাকতে হবে, মুভমেন্ট নিয়ন্ত্রণ করতে হবে এবং বল হারালে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্পেনকে চমকে দিতে চায় সৌদি আরব

আপডেট সময় ০৭:৫০:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬