ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রাম নগরের কালুরঘাট ভারী শিল্প এলাকায় পোশাক কারখানার সামনে এক যুবকের অস্ত্র উঁচিয়ে গুলি করতে করতে হেঁটে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঘটনাটি শনিবার সকালের দিকে ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কালুরঘাট বিসিক শিল্প এলাকার একটি পোশাক কারখানার সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

ভাইরাল হওয়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কারখানাটির সামনে থেকে গোলাপি টি-শার্ট পরা এক যুবক সড়কের দিকে এগিয়ে আসছেন। এ সময় তার পাশ দিয়ে কয়েকজন হেঁটে যান। একপর্যায়ে প্যান্টের পেছনের পকেট থেকে পিস্তল বের করেন তিনি। এরপর সড়কে দাঁড়িয়ে কারখানার দিকে ফাঁকা গুলি ছোড়েন টি-শার্ট পরা যুবক। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায় তাকে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত করছে। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৬:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬