ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবলের বয়স যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি

আকাশ নিউজ ডেস্ক: 

ফিফা বিশ্বকাপ চলাকালে স্কটল্যান্ডের ম্যাচে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে পুরোনো বলে বিবেচিত একটি ফুটবল। প্রায় ৪৮০ বছর পুরোনো এই ঐতিহাসিক বলটি স্কটল্যান্ড ও মরক্কোর মধ্যকার ম্যাচ উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রদর্শনের জন্য আনা হয়েছিল।

ঐতিহাসিক নিদর্শনটি তৈরি করা হয়েছিল শূকরের মূত্রথলি দিয়ে। ধারণা করা হয়, এটি ১৫৪০-এর দশকের। অর্থাৎ বলটির বয়স যুক্তরাষ্ট্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠারও অনেক আগে।

১৯৭০-এর দশকে সংস্কার কাজের সময় স্কটল্যান্ডের ঐতিহাসিক স্টার্লিং ক্যাসেলের কুইন্স চেম্বারের একটি কাঠের বিমের পেছনে বলটি পাওয়া যায়। পরে ১৯৯০-এর দশকের শেষ দিকে স্কটল্যান্ডের স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামের সংরক্ষণাগারে এটি পুনরায় খুঁজে পাওয়া যায়। এরপর থেকে সেখানেই প্রদর্শিত হয়ে আসছিল ঐতিহাসিক এই ফুটবল।

বিশ্বকাপ উপলক্ষে গত সপ্তাহে বলটি যুক্তরাষ্ট্রের বোস্টনে আনা হয়। তবে মাঠে স্কটল্যান্ড দলের জন্য এটি সৌভাগ্য বয়ে আনতে পারেনি। মরক্কোর বিপক্ষে ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্কটিশদের।

স্কটল্যান্ডের ম্যাচ শেষে এখন বলটি নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামিতে। আগামী সপ্তাহে মায়ামির কোরাল গ্যাবলস মিউজিয়ামে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচিত এই বলটি খেলাটির কয়েক শতাব্দীর ঐতিহ্য ও বিবর্তনের একটি জীবন্ত সাক্ষী হিসেবে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবলের বয়স যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি

আপডেট সময় ১০:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬