ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম নগরীর বক্সিরহাট এলাকায় চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন সুমন ঘোষ (৪৮) নামে এক ব্যবসায়ী। শুক্রবার ভোরে তিনি ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং এখন অনেকটাই শঙ্কামুক্ত।

সুমন ঘোষ নগরীর বক্সিরহাট এলাকার বাসিন্দা এবং বক্সিরহাটে মসলাজাতীয় পণ্যের ‘স্বপন ঘোষ অ্যান্ড সন্স’ নামের দোকানের মালিক।

ফেসবুক লাইভে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নামধারী তিন ব্যক্তি শমসের আলী, আইয়ুব আলী ও শাহাদাত আলী তার কাছে দোকান ভাড়ার নামে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পাঁচ মাস জেল খাটানো হয়েছে। তিনি কারাগারে থাকার সময় তার স্ত্রীকে দিয়ে জোরপূর্বক দোকান ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষরও করানো হয়েছে। দোকানটির প্রকৃত মালিক নূর নাহার বেগম।

তিনি আরও বলেন, আমি যখন বললাম, আপনাদের কেন এই চাঁদা দেব, ভাড়ার নামে। আমার তো জমিদার (মালিক) আছে, আমার জমিদারকে ভাড়া দেব। তখন তারা বলে, এটা চাঁদা হিসাব করেই তুমি দিবা।

ওই ব্যক্তিদের কারণে তিনি আত্মহত্যা করছেন বলে ফেসবুক লাইভে জানান। বিষপানের সময় তার মৃত্যুর জন্য ওই তিনজনকে দায়ী করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, শুক্রবার বক্সিরহাট এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যবসায়ী। তাকে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে আসেন। তিনি হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

পুলিশ জানায়, ২০০৫ সালের ৫ ডিসেম্বর কোতোয়ালী থানার একটি মামলায় ব্যবসায়ী সুমন ঘোষকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

এদিকে সুমন ঘোষ ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টার পর অভিযুক্তদের একজন আইয়ুব আলী কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

আপডেট সময় ০৬:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬