আকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই নামক স্থানে ঘটনাটি ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতারা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
জানা যায়, উপজেলার টেলকি জলই এলাকায় আজ সকালে পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। প্রথমে গাবরিয়েল নকরেক ছাগল উদ্ধার করতে কূপে নামেন। তার সাড়াশব্দ না পেয়ে একে একে আরো তিনজন কূপে প্রবেশ করেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















