ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসি যার সাথে নিজের তুলনা করলেন তিনি ফুটবল দুনিয়ার কেউ নন!

আকাশ স্পোর্টস ডেস্ক :

খেলাধুলার দুনিয়ায় কে সেরা, এই নিয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তদের মধ্যে তর্ক-বিতর্কের শেষ নেই। ক্যারিয়ারের শেষ লগ্নে এসেও মাঠের পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছেন মেসি। এবারের বিশ্বকাপই হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে, যা ফুটবলপ্রেমীদের কাছে এই আসরটিকে দারুণ আবেগের করে তুলেছে। মাঠের বাইরে বাবার শারীরিক অসুস্থতা নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের শিরোনাম হলেও কিংবা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তার চোখে পানি দেখা গেলেও মাঠের খেলায় তার মনোযোগে কোনো ঘাটতি পড়েনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফুটবল ক্যারিয়ারের তুলনা করতে গিয়ে ভক্তদের এক বড় চমক দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

দীর্ঘদিন ধরে বিশ্বসেরার লড়াইয়ে রোনালদোর সাথে তার নাম জড়িয়ে থাকলেও মেসি জানিয়েছেন তিনি আসলে নিজের ক্যারিয়ারের মিল খুঁজে পান অন্য এক খেলার কিংবদন্তির সাথে। আর তিনি কোনো ফুটবলার নন, বরং টেনিস তারকা রাফায়েল নাদাল। মেসি বলেন, বিশ্বজোড়া তুমুল চাপ ও কোটি ভক্তের প্রত্যাশার মাঝেও কীভাবে নিজের খেলাকে উপভোগ করতে হয় তা তিনি ও নাদাল দুজনেই খুব ভালো করে জানেন। সব সময় নিজের সেরাটা দেওয়ার তাগিদ এবং খেলার প্রতি একই রকম ভালোবাসা তাদের দুজনকে এক সুতোয় বেঁধেছে বলে মনে করেন তিনি।

দুই মহাতারকার এই পারস্পরিক শ্রদ্ধা ক্রীড়াঙ্গনে এক অনন্য নজির সৃষ্টি করেছে। মেসির এই মন্তব্য খুব দ্রুতই নাদালের কানে পৌঁছায় এবং স্প্যানিশ এই টেনিস কিংবদন্তিও এর জবাবে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন। নাদাল তার সাম্প্রতিক ডকুমেন্টারি সিরিজটি দেখার জন্য মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার দারুণ সূচনার জন্য তাকে অভিনন্দন জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসি যার সাথে নিজের তুলনা করলেন তিনি ফুটবল দুনিয়ার কেউ নন!

আপডেট সময় ০১:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬