ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, ভূমিকম্প, বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে। এজন্য সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বিসিআরসি’র উদ্যোগে অনুষ্ঠিত “পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও মৌসুমী ফল উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই আয়োজন। তিনি আওি বলেন, আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ছাদ কৃষির জন্য পুরস্কৃত করা হবে।

আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধে আমরা আগাম কর্মসূচি নিয়েছি। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

পরিবেশের উন্নয়নে বেশি করে গাছ লাগানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন আব্দুস সালাম।

আয়োজক সংগঠনের সভাপতি আলী আশরাফ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম

আপডেট সময় ১০:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬