ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস

আকাশ স্পোর্টস ডেস্ক :

৪০ বছর পর বিশ্বকাপে ফিরে স্বপ্নের শুরুটা ভালো হয়নি ইরাকের। নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ১-৪ গোলে হেরেছে তারা। ম্যাচে জোড়া গোল করে আলোচনায় এসেছেন নরওয়ের তারকা আর্লিং হাল্যান্ড। তবে পরাজয়ের মধ্যেও একমাত্র গোল করে নজর কেড়েছেন ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেন।

তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, জীবনের কঠিন বাস্তবতার কারণেও আলোচনায় এই ৩০ বছর বয়সী ফুটবলার। শৈশবে ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছিল তাকে। ২০০৮ সালে, মাত্র ১২ বছর বয়সে আল-কায়েদার হামলায় নিহত হন তাঁর বাবা, তিনি ছিলেন ইরাকি সেনাবাহিনীর সদস্য। পরিবারের ওপর নেমে আসে গভীর শোক।

এর কিছুদিন পর আরও বড় আঘাত আসে, অপহরণ করা হয় তাঁর ভাইকে, যার আজও কোনো খোঁজ মেলেনি। পরপর এই দুই বিপর্যয়ে ভেঙে পড়েছিলেন আয়মেন। এমনকি একসময় ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি, পরিবারের দায়িত্ব নিতে চেয়েছিলেন কাঁধে।

তবে তাঁর মা তাকে ভেঙে পড়তে দেননি। ফুটবল চালিয়ে যেতে উৎসাহ দেন, আর সেখান থেকেই বদলে যায় আয়মেনের জীবন। ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন পেশাদার ফুটবলে। ২০১৩ সালে অভিষেকের পর ইরাকসহ তিউনিশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে তাঁর এই গোল শুধু একটি ম্যাচের পরিসংখ্যান নয়, বরং ইতিহাসের অংশ। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে গোল পেল ইরাক, আর সেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন আয়মেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫ জন

ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস

আপডেট সময় ০৯:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬