ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

আকাশ জাতীয় ডেস্ক:

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকপণ্য রপ্তানি থেকে আয় প্রায় ২০ শতাংশ কমেছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ইউরোপীয় ইউনিয়নে যেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ৫ হাজার ৬৮৭ মিলিয়ন ইউরোর, ২০২৬ সালের একই সময়ে (জানুয়ারি-মার্চ) তা কমে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে নেমেছে।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, এ বছরের প্রথম তিন মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপের পোশাক আমদানি কমেছে ১১ দশমিক ৬২ শতাংশ। ২০২৫ সালের জানুয়ারি-মার্চ সময়ে ২৩ হাজার ৮৬০ মিলিয়ন ইউরোর পোশাক আমদানি করে ইইউ, ২০২৬ সালের একই সময়ে তা কমে ২১ হাজার ৮৮ মিলিয়ন ইউরোতে নেমেছে।

এসময়ে গত বছরের তুলনায় ইউরোপে চীনের পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশ। তবে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের পোশাক রপ্তানি কমেছে মাত্র ২ শতাংশ। ভিয়েতনাম ২০২৫ সালের প্রথম তিন মাসে ইউরোপে ১ হাজার ৭৫ মিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছিলো, ২০২৬ সালের একই সময়ে তা কমে ১ হাজার ৫২ মিলিয়ন ইউরোতে নেমেছে।

ইউরোস্ট্যাটের তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে তুর্কির পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ, ভারতের ১০ শতাংশ, কম্বোডিয়ার ১৬ শতাংশ, পাকিস্তানের ১৭ শতাংশ, মরক্কোর ১০ শতাংশ, শ্রীলঙ্কার ১২ শতাংশ ও ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে ১৮ শতাংশ। এরমধ্যে সবেচেয়ে বেশি পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশরই।

তথ্যমতে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৮ দশমিক ৩২ শতাংশ আর পণ্যের দাম কমেছে ১১ দশমিক ৯৩ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

আপডেট সময় ১২:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬