ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

আকাশ স্পোর্টস ডেস্ক :

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দাপুটে জয়ের আনন্দ শুধু কানসাস সিটির গ্যালারিতেই সীমাবদ্ধ ছিল না। হাজার হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, আর সেই দৃশ্য এবার জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যমগুলোর প্রতিবেদনে।

ম্যাচজুড়ে লিওনেল মেসির প্রতিটি গোলের পর দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। কোথাও বড় পর্দার সামনে সমর্থকদের উল্লাস, কোথাও ভুভুজেলার শব্দ, আবার কোথাও নাচ-গান আর পতাকা উড়িয়ে বিজয় উদযাপন করেছেন ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের এমন আবেগঘন উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যমগুলোও সেই দৃশ্য নিজেদের প্ল্যাটফর্মে প্রকাশ করে।

একটি গণমাধ্যম ভিডিও প্রকাশ করে উল্লেখ করেছে, মেসির গোলের পর বাংলাদেশে এমন উচ্ছ্বাস দেখা গেছে। অন্য আরেকটি মাধ্যম আর্জেন্টিনার জয়ের পর বাংলাদেশের সমর্থকদের উদযাপনের দৃশ্য তুলে ধরে বিশেষ পোস্ট প্রকাশ করেছে।

বিশ্বকাপ এলেই বাংলাদেশে ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই শিবিরে ভাগ হয়ে যায়। প্রিয় দলের জয়-পরাজয়ের সঙ্গে সমর্থকদের আবেগও ওঠানামা করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর্জেন্টিনার জয় যেন দেশের বহু জায়গায় উৎসবের উপলক্ষ্য হয়ে দাঁড়ায়।

অন্যদিকে মাঠের খেলায়ও আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও উঠে আসেন তিনি।

এছাড়া ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে তিন গোল করার নতুন কীর্তিও গড়েছেন মেসি। ফলে মাঠের নায়ক যেমন তিনি, তেমনি মাঠের বাইরেও তার নামেই উদযাপনে মেতেছে বাংলাদেশ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমে সেই উদযাপনের ছবি ও ভিডিও প্রকাশ পাওয়ার পর আবারও প্রমাণ মিলল ফুটবলের প্রতি বাংলাদেশের আবেগ আর আর্জেন্টিনার প্রতি সমর্থকদের ভালোবাসা বিশ্বজুড়েই আলাদা করে নজর কাড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

আপডেট সময় ০১:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬