ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরপর তিনটি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ। এর আগে রবিবার গভীর রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামায়ের টেক এলাকার মাসুদ মিয়ার বাড়ি, ৯ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকার মান্নানের বাড়ি এবং চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান পণ্ডিত বাড়িতে এসব ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ২টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের নুরুজ্জামান পণ্ডিত বাড়িতে আবুধাবিপ্রবাসী জনির ভবনের লোহার দরজার তালা ভেঙে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এর প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌরসভার জামায়ের টেক এলাকায় কাতারপ্রবাসী আব্দুল হাই মাসুদের বাড়িতে হানা দেয় ডাকাত দল। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে দুই ভরি স্বর্ণালঙ্কার ও ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

একই রাতে বসুরহাট পৌরসভার শান্তিপাড়া এলাকার মান্নানের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা প্রায় ছয় আনা স্বর্ণালঙ্কার ও কিছু নগদ টাকা লুট করে বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ তিনটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

আপডেট সময় ০৪:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬