ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে মাঠে নামছে তুরস্ক

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০০২ সালে শেষ বিশ্বকাপ খেলেছিল তুরস্ক। ওই আসরে তৃতীয় স্থান অর্জনের পর থেকে আর কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দেশটি। ২৪ বছর পর ভ্যাঙ্কুভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভিনসেঞ্জো মন্টেলার অধীনে থাকা দলটি।

এ সময় আবেগ নিয়ন্ত্রণে রেখে ফুটবলারদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দেশের হয়ে খেলার আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে মন্টেলা বলেন, এই বিশেষ মুহূর্তের আবেগে তাদের অভিভূত হওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, আজ এমন কিছুর আগের দিন, যার জন্য আমরা ২৪ বছর ধরে অপেক্ষা করছি। আমরা খুবই আবেগপ্রবণ এবং আমাদের বিশ্বাস আমরা ভালো করব। আমরা জানি বিশ্বকাপে কত চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমরা এটি উপভোগ করতে চাই এবং আমরা গর্বিত হতে চাই। আমরা জাতিকে গর্বিত করতে চাই।

তিনি আরও বলেন, প্রথম ম্যাচটি সবসময়ই বেশি গুরুত্বপূর্ণ, যদিও এটি চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে না কারণ আপনি ভবিষ্যতের ম্যাচগুলোতে পয়েন্ট অর্জন করতে পারেন। আমি এই ম্যাচটিকে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে দেখি যা আমাদের দলের ভবিষ্যৎ যাত্রাপথে সাহায্য করবে।

৫১ বছর বয়সী এই কোচ বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে তুরস্কের বিশ্বকাপরে মূল পর্বে পৌঁছাতে না পারার জন্য দায়ী নয়। আমরা ২৪ বছর পর আবার এখানে আসতে পেরেছি এবং এখন তাদের এখন সেরাটা খেলতে হবে। খেলায় নিজেদের সর্বস্ব দিতে হবে এবং অন্য সব বিষয় নিয়ে চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। প্রথম গ্রুপ ম্যাচে মনোযোগ ধরে রাখা এবং ভালো সূচনা করাই হবে মূল বিষয় বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে মাঠে নামছে তুরস্ক

আপডেট সময় ০১:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬