ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবাহনীকে রান-পাহাড়ে চাপা দিয়ে নতুন ইতিহাস গড়ল মোহামেডান

আকাশ স্পোর্টস ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ রাউন্ডে আজ আবাহনীর মুখোমুখি মোহামেডান। সেই ম্যাচের আগে দলটির সামনে নানা সমীকরণ। সেটা মিলে গেলেই লিস্ট এ স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো ডিপিএল জিতবে মোহামেডান। তবে তার জন্য আগে আবাহনীকে হারাতে হবে।

সেসব সমীকরণকে সামনে রেখে প্রথমবারের মতো ৪০০ রানের মাইলফলক ছুঁয়েছে মোহামেডান। এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট খুইয়ে ৪০৭ রান তুলেছে দলটি। সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছে একাধিক রেকর্ড।

দলীয় ৩৬ রানে নাঈম শেখ বিদায় নেন। তবে এরপর রীতিমতো দেয়াল তুলে দাঁড়ান বিজয় ও ইমন। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে তুলে ফেলেন ২৪৮ রান। ১৫০ রান করে আউট হন ইমন। এরপর আরও কিছুক্ষণ উইকেটে ছিলেন বিজয়, দলীয় ৩৩৬ রানে তিনি বিদায় নেন ১৪১ রান করে। দুজনের বিদায়ের পর ইনিংসের বাকি অংশে তাণ্ডব চালিয়েছেন আফিফ হোসেন, ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তিনি। ওদিকে আনিসুল ইসলামও খেলেছেন ১৬ বলে ৩০ রানের ক্যামিও। তাদের ব্যাটিংয়ে ভর করে মোহামেডানের ইনিংস থামে ৪০৬ রানে।

লিস্ট এ ইতিহাসে এই প্রথম মোহামেডান ৪০০ রান করল। এর আগে দলটির সর্বোচ্চ রানের দলীয় ইনিংস ছিল ৩৪৮ রানের, ২০২৩ সালে সিটি ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েছিল তারা। আবাহনীর বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটা ছিল ৩৩৯, সেটাও এসেছিল সেই ২০১৭ সালে।

আবাহনী মোহামেডান ডার্বিতে সর্বোচ্চ রানের ইনিংসটা এতদিন আবাহনীর ছিল। ২০১৬ সালে ৩৭১ রানের ইনিংস গড়েছিল দলটি। সে রেকর্ডটাকেও দুইয়ে ঠেলে দিয়েছে দলটি।

তবে এত রেকর্ডের দিনে ডিপিএল রেকর্ডটা ভাঙা হয়নি তাদের। ২০২৫ ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রানের পাহাড় গড়েছিল প্রাইম ব্যাংক, ডিপিএল ইতিহাসে সেটিই প্রথম ৪০০ রানের নজির। সেটি এবারও প্রথম স্থানেই রয়ে গেল। কারণ মোহামেডান তাদের চেয়ে ১৬ রান কম করেছে আজ। ইনিংস শেষ করেছে ৪০৬ রানে।

যদিও সেসব রেকর্ড না হওয়ার আক্ষেপে সামান্যই নজর থাকবে মোহামেডানের, তাদের নজর যে আরও বড়, ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপায়! আজ আবাহনীকে হারাতে পারলে, অন্যান্য ফল পক্ষে এলে তবেই সে শিরোপায় চুমু আঁকতে পারবে দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবাহনীকে রান-পাহাড়ে চাপা দিয়ে নতুন ইতিহাস গড়ল মোহামেডান

আপডেট সময় ০১:১৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬