ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বিশ্বকাপে মাঠে নামার আগে ইরানের কড়া হুঁশিয়ারি

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা থামছেই না। এবার মাঠে নামার আগেই কড়া বার্তা দিল ইরান, আগাম হুঁশিয়ারি ছুড়ে দিল প্রতিপক্ষের দিকে।

তারা সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের মাঠে ম্যাচ চলাকালীন কোনও অস্বীকৃত পতাকা দেখানো হলে বা ইরানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে তৎক্ষণাৎ ম্যাচ বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হবে। ইরান আর কোনও মতেই সেই ম্যাচ খেলবে না।

বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগে থেকেই সামরিক সংঘাত চলছে ইরান এবং যুক্তরাষ্ট্রের। অবস্থা এতটাই খারাপ যে ইরান থাকছে মেক্সিকোয়। তারা আমেরিকায় গিয়ে ম্যাচ খেলেই ফিরে আসবে মেক্সিকোয়। ইরানের অনেক সমর্থক ম্যাচ দেখতে আসার ভিসা পাননি।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামাল বলেছেন, “আমরা ফিফাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, কোনও ধরনের অস্বীকৃত পতাকা আনা হলে বা ইরান মাঠে খেলার সময় জাতীয় দলের বিরুদ্ধে স্টেডিয়ামে কোনও স্লোগান দেওয়া হলে, দলের কোচ ম্যাচ বন্ধ করে দেওয়ার অনুরোধ করবেন।”

মিশরের বিরুদ্ধে সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ইরান। সেই ম্যাচকে ‘গর্বের ম্যাচ’ বলে ঘোষণা করেছে তারা। দোনিয়ামালি জানিয়েছে, সেই ম্যাচে কোনও বিরূপ ঘটনা যাতে না ঘটে তার খেয়াল রাখার আশ্বাস দেওয়া হয়েছে আয়োজকদের তরফে।

দোনিয়ামালির কথায়, “আমরা বলা হয়েছে, কোনও ধরনের খারাপ ঘটনা ঘটতে দেওয়া হবে না মিশর ম্যাচে।” ইরান প্রথম ম্যাচ খেলবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে, ১৫ জুন। এর পর বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বিশ্বকাপে মাঠে নামার আগে ইরানের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় ১১:০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬