ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

গভীর রাতে আকস্মিক অভিযানে এলজিআরডি প্রতিমন্ত্রী, মহাখালী-কাকলীতে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন

আকাশ জাতীয় ডেস্ক:

দিনের ব্যস্ততা শেষে যখন রাজধানীর অধিকাংশ মানুষ বিশ্রামে, তখন ঢাকাবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠে নামেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বুধবার (১০ জুন) রাত ১১টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরকে সঙ্গে নিয়ে মহাখালীর কাকলী এলাকায় চলমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ঘন্টাব্যাপী শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। নগরবাসীর দুর্ভোগ কমাতে সেবার মান আরও বাড়াতে হবে।

গভীর রাতে প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ববোধ আরও জোরদার করবে বলে মনে করছেন নগরবাসী। অনেকেই বলছেন, শুধু দপ্তরে বসে নয়, মাঠে নেমে কাজ তদারকির এই উদ্যোগই নাগরিক সেবা উন্নয়নের বাস্তব উদাহরণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

গভীর রাতে আকস্মিক অভিযানে এলজিআরডি প্রতিমন্ত্রী, মহাখালী-কাকলীতে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন

আপডেট সময় ১১:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬