ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষ, গুলিতে এক যুবক নিহত ঢাকা মেডিকেলে ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর

নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের সিংড়ায় নিখোঁজের ১৫ দিন পর মারিয়া বেগম ওরফে শরিফা (৭৫) নামের এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া শেরকোল বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত মোজাহার আলীর স্ত্রী। ওই মহিলা তার স্বামীর মৃত্যুর পর ছেলে শহিদুল ইসলামের বাড়িতে থাকতেন। সেই বাড়ির পাশে ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলে শহিদুল ইসলাম ও ছেলের স্ত্রী খাদিজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত বৃদ্ধা মহিলার নাতি শাহীন আলম জানান, তার দাদি বড় ছেলে শহিদুল ইসলামের বাড়িতে থাকতেন। গত ২৫ মে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও পাননি। তারপর দেরিতে হলেও মেয়ের পক্ষ থেকে থানায় মাকে হারানোর জিডি করা হয়। নিখোঁজ দাদির খোঁজাখুঁজি ও থানায় প্রতিনিয়ত পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তার জেঠার (বড় চাচা) কোনো ভূমিকা ছিল না। এ নিয়ে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে বাড়ির পাশে ডোবা থেকে লাশ পাওয়া যায়।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত ২৫ মে বেলা ১১টায় ওই বৃদ্ধা তার ছেলে শহিদুল ইসলামের আগপাড়া শেরকোল গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন; কিন্তু ছেলের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া হলেও গত ৬ জুন বৃদ্ধার মেয়ে মর্জিনা বেগম মায়ের হারানো বিষয়ে সিংড়া থানায় একটি জিডি করেন। পরে ছেলের বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি

নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

আপডেট সময় ১১:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬