ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করলো জামায়াত সীমান্তে পুশইন নিয়ে সরকারি কর্মপরিকল্পনা ঘোষণার আহ্বান এনসিপি নেত্রীর ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আসামি ধরতে গিয়ে মাদককারবারিদের গণপিটুনির শিকার ২ পুলিশ কর্মকর্তা ইয়াসের-তাবিথের ‘মাস্টারস্ট্রোকে’ কাটল বিশ্বকাপে বাংলাদেশ ব্ল্যাকআউটের শঙ্কা বিনা জামানতে উদ্যোক্তাদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান তিন দিনেও খোঁজ মেলেনি জবি শিক্ষার্থীর বাবার দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

আসামি ধরতে গিয়ে মাদককারবারিদের গণপিটুনির শিকার ২ পুলিশ কর্মকর্তা

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করতে যান সিভিল পোশাকে থাকা সাভার মডেল থানার এসআই শামিম হোসেন ও এএসআই মশিউর রহমান। এ সময় তাদের ওপর হামলা চালায় ২০-২৫ জন মাদককারবারি। এতে ওই দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সাভার পৌর এলাকায় মাদকস্পট খ্যাত বেদেপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করার পর তার অনুসারীরা ও স্থানীয় মাদক ব্যবসায়ীরা রফিকুল ইসলামকে ছিনিয়ে নেয় ও পুলিশের দুইজনকে উপর্যুপরি গণধোলাই দিয়ে তাদের গুরুতর আহত করে।

সাভার মডেল থানার ওসি পরিদর্শক নুর মোহাম্মদ রাত ৯টায় জানান, আহত পুলিশ কর্মকর্তাদের এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সাভারের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, সিভিল পোশাকে ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করতে গিয়ে তারা মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হন।

তিনি বলেন, পোশাক পরা অবস্থায় এসব আসামি ধরা যায় না। তবে থানা পুলিশের একটা বেকআপ তাদের সঙ্গে ছিল। তাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। তবে ওই আসামিকে পুলিশ আর আটক করতে পারেনি। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করলো জামায়াত

আসামি ধরতে গিয়ে মাদককারবারিদের গণপিটুনির শিকার ২ পুলিশ কর্মকর্তা

আপডেট সময় ১০:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬