ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার মইসার গ্রামের মাওলানা আব্দুল্লাহর ছেলে ছানা উল্লাহ (৩২) ও মুরাদনগর থানার কোরবানপুর গ্রামের মো. রবিউলের ছেলে মো. অন্তর (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।

হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লামুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্টোল পাম্পের নিকট পৌছলে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি বলেন, নিহত দুই যুবকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০২:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬