ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

আকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিরা বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন। এতে করে মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহে বেশ চাঙ্গা ভাব দেখা যাচ্ছে। চলতি মে মাসের প্রথম ২৩ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রবাসী আয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে মোট রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি। বাংলাদেশি মুদ্রা এর পরিমাণ প্রায় ৩৬ হাজার ৩০৭ কোটি ২০ লাখ টাকা।

রবিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০২৫ সালের মে মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৬ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। সবশেষ ২৩ মে একদিনেই এসেছে ১৭ কোটি ৩৬ লাখ ডলারের রেমিট্যান্স।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ মে পর্যন্ত মোট আসা রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ২৩০ কোটি ৯ লাখ ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার। অর্থাৎ, চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ২৬ শতাংশ।

এর আগে, গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স আসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। আর মার্চ মাসে প্রবাসীরা পাঠান ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ আসে একই বছরের ডিসেম্বরে। তখন প্রবাসী আয় ছিল ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। আর চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ডলার, যা চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদের আগে রেমিট্যান্সে সুবাতাস, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

আপডেট সময় ০৫:২৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬