ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপি আন্দোলনের তারিখ দেয়, মাঠে নামে না : শাজাহান খান

অাকাশ নিউজ ডেস্ক:

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি শুধু আন্দোলনের তারিখ দেয়, কিন্তু তারা কখনই মাঠে নামে না। শনিবার সকালে মাদারীপুর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি’র নেতারা বলেছেন, খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে এসে সহায়ক সরকার নামের প্রস্তাব দিবে, এই ধরনের সরকারের প্রস্তাবনা শুধু জনগণই নয়, কোন দলের কাছেই গ্রহণযোগ্য হবে না।তিনি আরাে বলেন, বিএনপি’র প্রস্তাবিত নির্বাচনকালীন সরকারের রূপরেখা জনগণের কাছে কখনই গ্রহণযোগ্য হবে না।

এ সময় মন্ত্রী বলেন, সরকার বন্যা কবলিত মানুষের পাশে থেকে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছে, এ নিয়ে বিএনপির উল্টাপাল্টা মন্তব্য ভিত্তিহীন। দেশে যে সকল স্থানে বন্যা দেখা দিচ্ছে সরকার সর্বত্রই ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।শাজাহান খান বলেছেন, শুধু বন্যা পরিস্থিতি নয়, দেশের যেকোন দুর্যোগ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সরকার প্রস্তুত রয়েছে।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি আন্দোলনের তারিখ দেয়, মাঠে নামে না : শাজাহান খান

আপডেট সময় ১০:৪০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭